Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগুন ধর্মতলা ও গড়িয়াহাটে 

আগুন ধর্মতলা ও গড়িয়াহাটে 
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ মার্কেটের হগ স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। শনিবার সাতসকালে রাস্তার ধারের একটি খাবারের স্টলে আগুন লাগে। দ্রুত দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনায় হতাহতের খবর নেই। যদিও ভস্মীভূত হয় গোটা স্টলটি। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। অন্যদিকে, দুপুর ৩টে নাগাদ গড়িয়াহাটে একটি অভিজাত আবাসনে আগুন লাগে। গড়িয়াহাটের একটি শপিং মলের পাশে যশোদা ভবনের একতলায় জামাকাপড় গুদাম থেকে আগুন বের হতে দেখা যায়। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকলের ২টি ইঞ্জিন। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ