নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্র সরোবর থানা এলাকার একটি বাঁশের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শরৎ বসু রোডে ওই গুদামটি অবস্থিত। রবিবার গভীর রাতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। সকাল পৌনে সাতটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিস ও দমকল।



