নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: প্রথমে শোনা গিয়েছিল, মার্চের শুরু থেকেই সিউড়ি শহরে কিউআর কোডের ভিত্তিতে টোটো চলাচল হবে। কিন্তু রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব টোটো এখনও কিউআর কোডের আওতায় আসেনি। কিউআর কোডের মাধ্যমে শহরে টোটোর সংখ্যায় রাশ টানা পুরসভার কাছে চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে পুর কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে কিউআর কোডের ভিত্তিতে টোটো চালানো হবে। তার আগে সোমবার পুরসভা কিউআর কোডবিহীন টোটোর বিরুদ্ধে অভিযান চালায়।
Advertisement
এদিন শহরের চৈতালি মোড় এলাকায় পুলিসের সহযোগিতায় টোটো ধরপাকড় চলে। সিউড়ির মহকুমা শাসক সুপ্রতীক সিনহাও সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বুধবার অবধি এই অভিযান লাগাতার চলবে। এদিনের অভিযানে চালকদের সতর্ক করা হয়েছে।
পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, চালকদের অনেক সময় দেওয়া হয়েছে। কিছু চালক নানা অজুহাত দেখিয়ে টোটোয় কিউআর কোড লাগাচ্ছে না। এদিনের অভিযানে তাঁদের সতর্ক করা হল। আগামী সপ্তাহের পর শহরের রাস্তায় কিউআর কোড ছাড়া টোটো চলতে দেখা গেলে জরিমানা করা হবে।
৫ ফেব্রুয়ারি থেকে পুরসভার তরফে রেজিস্ট্রেশনপ্রাপ্ত টোটোয় কিউআর কোড লাগানো শুরু হয়েছিল। ঠিক হয়েছিল, মার্চের আগেই সেই কাজ শেষ করা হবে। যদিও চালকদের একাংশের উদাসীনতার জেরে কিউআর কোড লাগানোর কাজ এখনও শেষ করা সম্ভব হয়নি। সম্প্রতি টোটো ইউনিয়নের তরফেও এনিয়ে প্রচার চালানো হয়েছিল। যদিও আখেরে কোনও লাভ হয়নি। অবশেষে এদিন পুরসভার তরফে অভিযান চালানো হয়। এদিন প্রায় ৩০টি টোটো আটক করা হয়। পরে টোটোচালকদের সতর্ক করে কিউআর কোড লাগাতে বলা হয়।
পুরসভা ও মহকুমা প্রশাসন জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে কিউআর কোডের ভিত্তিতে টোটো চলাচল শুরু হবে। তার আগে চালকদের সতর্ক করতে লাগাতার অভিযান জারি থাকবে। আগামী সপ্তাহের পর কিউআর কোড ছাড়া টোটো চললে পুরসভা জরিমানা করবে।
সিউড়ি শহর টোটো ইউনিয়নের সভাপতি রাজিবুল ইসলাম বলেন, আমরা বহুবার টোটো চালকদের সচেতন করেছি। তবু এখনও অনেকেই টোটোয় কিউআর কোড লাগাননি। ফলে আমাদেরও সমস্যায় পড়তে হচ্ছে। আমরাও চাই, তাড়াতাড়ি শহরে কিউআর কোডের ভিত্তিতে টোটো চলাচল শুরু হোক।