Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্বীজকরণের জন্য পথকুকুরদের খাঁচাবন্দি করে নিয়ে গেল সংস্থা, অন্ধকারে পুরসভা

সোমবার বিষ্ণুপুর শহরে পথকুকুরদের নির্বীজকরণের উদ্দেশে খাঁচাবন্দি করার ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল ছড়ায়।

নির্বীজকরণের জন্য পথকুকুরদের খাঁচাবন্দি করে নিয়ে গেল সংস্থা, অন্ধকারে পুরসভা
  • ১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: সোমবার বিষ্ণুপুর শহরে পথকুকুরদের নির্বীজকরণের উদ্দেশে খাঁচাবন্দি করার ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল ছড়ায়। কে বা কারা আচমকা এসে রাস্তায় থাকা কুকুরদের সেদ্ধ মাংসের লোভ দেখিয়ে খাঁচাবন্দি করে। বেশ কিছু কুকুরকে গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যায়। পুরসভার কাছেও এনিয়ে কোনো তথ্য না থাকায় অনেকেই এনিয়ে সংশয় প্রকাশ করেছেন। যদিও পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের ওই সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা  হচ্ছে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে একটি ছোটো গাড়ি তিনটি খাঁচা নিয়ে বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে আসে। সেখানে খাঁচায় সেদ্ধ মাংস দিয়ে একের পর এক কুকুরকে বন্দি করা হয়। স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে জানানো হয় যে, তাঁরা দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এসেছেন। তাঁদের কাছে সরকারি অনুমতি রয়েছে। কুকুরগুলিকে দুর্গাপুরে নিয়ে গিয়ে নির্বীজকরণ করা হবে। ১৫দিন পর কুকুরগুলিকে পুনরায় বিষ্ণুপুরে ছেড়ে দেওয়া হবে। হাইস্কুল মোড়ের পাশাপাশি স্টেশন রোডেও কয়েকটি পথকুকুরকে খাঁচাবন্দি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। 
বিষ্ণুপুর পুরসভা সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে একটি সংস্থার পক্ষ থেকে অনুমতি নিয়ে বিষ্ণুপুর প্রাণী সম্পদ দপ্তরের ক্যাম্পাসে শিবির করা হয়েছিল। সেখানে প্রায় তিনমাস ধরে পথকুকুরদেরকে ধরে নির্বীজকরণের পর সুস্থ করে ছাড়া হয়েছিল। কিন্তু এদিন যারা এসেছিলেন তাঁরা কাদের থেকে অনুমতি নিয়েছেন সে ব্যাপারে পুরসভাই অন্ধকারে রয়েছে। কুকুরগুলিকে ধরে নিয়ে যাওয়ার পর আদৌ আর ফেরানো হবে কি না তা নিয়ে অনেকেই সংশয়ে রয়েছেন।  -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ