Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

সলমন খানের পর এবার সুপারহিরোর ছবিতে আমির, চূড়ান্ত চিত্রনাট্য

সলমন খানের পর আমির খান। সুপারহিরো ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা। আর বাল্কির পরিচালনায় ছবিটি তৈরি হচ্ছে।

সলমন খানের পর এবার সুপারহিরোর ছবিতে আমির, চূড়ান্ত চিত্রনাট্য
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• সলমন খানের পর আমির খান। সুপারহিরো ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা। আর বাল্কির পরিচালনায় ছবিটি তৈরি হচ্ছে। প্রযোজনার দায়িত্বে থাকবেন সাজিদ নাদিয়াদওয়ালা। শোনা যাচ্ছে, বর্তমানে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবিটি। পরিচালকের সঙ্গে একাধিকবার আলোচনা সেরেছেন আমির। চিত্রনাট্য চূড়ান্ত হলেই শুরু হবে শ্যুটিং। আপাতত প্রি প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। আমিরের সঙ্গে এই ছবিতে নামজাদা আরও এক তারকাকে দেখা যেতে পারে। যদিও তাঁর কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। তা চূড়ান্ত হলেই সেই নাম প্রকাশ্যে আনবেন নির্মাতারা। পাশাপাশি শীঘ্রই ছবির বিষয়ে ঘোষণা করবেন নির্মতারা। সুপারহিরো ছবিতে আমির কেমন পারফর্ম করেন, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা। সলমন সুপারহিরো ছবিটি করছেন রাজ ও ডিকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ