Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালের পর এবার ফ্রান্স! ইমান্যুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে রাস্তায় জ্বলল আগুন, শয়ে শয়ে গ্রেপ্তার

নেপালে এখনও জ্বলছে অশান্তির আগুন। এরইমধ্যে এবার জনরোষে পুড়ছে ফ্রান্সও। প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে লক্ষাধিক জনতা।

নেপালের পর এবার ফ্রান্স! ইমান্যুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে রাস্তায় জ্বলল আগুন, শয়ে শয়ে গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

১০ সেপ্টেম্বর, প্যারিস: নেপালে এখনও জ্বলছে অশান্তির আগুন। এরইমধ্যে এবার জনরোষে পুড়ছে ফ্রান্সও। প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছে লক্ষাধিক জনতা। পরিস্থিতি সামলাতে ৮০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। তবু জনতার রোষ কমার লক্ষণ দেখা যাচ্ছে না। জ্বলছে একাধিক গাড়ি। গ্রেপ্তার হয়েছে কয়েকশো প্রতিবাদী।

Advertisement

মূলত রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অসন্তোষ, অর্থনৈতিক উদ্বেগের মতো বিষয়গুলি নিয়ে তেতেই ছিল ফ্রান্সের জনতা। এরইমধ্যে গতকাল সেবাস্টিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্তে জনতার ক্ষোভে ঢিল ছোঁড়া হয়। প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর উপরেই চটেছে ফরাসিরা।

বুধবার ডাক দেওয়া হয় ব্লক এভরিথিং-এর। রাস্তায় বহু জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিবাদীদের বক্তব্য,  ম্যাক্রোঁর ভুল নীতির ফলেই বারেবারে প্রধানমন্ত্রীর পদ নিয়ে টালবাহনা চলছে। বিগত ১২ মাসে ৪ বার প্রধানমন্ত্রী বদল হয়েছে ফ্রান্সে।  ফলে ক্ষোভে ফুঁসে উঠেছে জনতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ