Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যানিং, ঘুটিয়ারি শরিফের পর এবার বাসন্তী থেকে ধৃত বাংলাদেশি যুবক

ক্যানিং, ঘুটিয়ারি শরিফের পর এবার বাসন্তী থেকে ধৃত বাংলাদেশি যুবক
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফের ক্যানিং মহকুমা থেকে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশি যুবক। এবার বাসন্তী থেকে ধরা পড়েছেন ওপার বাংলার ওই বাসিন্দা। এই নিয়ে সম্প্রতি চারজন বাংলাদেশিকে পাকড়াও করল পুলিস। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর সোনাখালি এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে দেবাশিস চক্রবর্তী নামে ওই বাংলাদেশিকে আটক করা হয়েছে। কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। তাই অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে বাসন্তী থানার পুলিস।

Advertisement

তদন্তকারীরা জানতে পেরেছেন, বছর চারেক আগে দালালের মাধ্যমে বাসন্তীতে এসেছিলেন দেবাশিস। স্থানীয় এক মহিলাকে বিয়েও করেন তিনি। দিনমজুরের কাজ করছিলেন ওই যুবক। কয়েকদিন আগেই পুলিসের কাছে তাঁর সম্পর্কে খবর আসে। এরপরই যে বাড়িতে তিনি ভাড়া থাকছিলেন, সেখানে রবিবার রাতে অভিযান চালিয়ে ধরা হয় দেবাশিসবাবুকে। প্রসঙ্গত, এর আগে ঘুটিয়ারি শরিফ থেকে দু’জন এবং ক্যানিং থেকে একজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ