Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বঙ্গিমদা’র পর এবার ‘স্বামী রামকৃষ্ণ পরমহংসজি’! ফের বিতর্কে মোদি, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, লাগাতার বাংলার মনীষীদের অসম্মান করে চলেছেন প্রধানমন্ত্রী।

‘বঙ্গিমদা’র পর এবার ‘স্বামী রামকৃষ্ণ পরমহংসজি’! ফের বিতর্কে মোদি, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: প্রসঙ্গ ছিল লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনা। সে সময় সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ সম্বোধন করে বিতর্কে জড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনিয়ে কম জলঘোলা হয়নি। সেই বিতর্ক ফিকে হওয়ার আগে নয়া বিতর্কে প্রধানমন্ত্রী। আর এবার গোল বেধেছে শ্রীরামকৃষ্ণদেবকে ‘স্বামী’ সম্বোধনের কারণে। এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, লাগাতার বাংলার মনীষীদের অসম্মান করে চলেছেন প্রধানমন্ত্রী। এধরনের মনগড়া সম্বোধন থেকেই প্রকট হচ্ছে যাচ্ছে বাংলার মনীষীদের প্রতি প্রধানমন্ত্রীর সাংস্কৃতিক অসংবেদনশীলতা। একইসঙ্গে মোদির কাছে তাঁর আবেদন, ‘আধুনিক ভারতের রূপকার বাংলার মহান ব্যক্তিত্বদের নামের আগে ও পরে নতুন নতুন সম্বোধন আমদানি করা বন্ধ করুন।’

Advertisement

আজ, বৃহস্পতিবার শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি। এই বিশেষ দিনে বেলুড় মঠে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। দিনভর চলেছে নানা অনুষ্ঠান। জন্মতিথিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রীরামকৃষ্ণদেবকে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জন্মতিথিতে শ্রী রামকৃষ্ণকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স হ্যান্ডলে হিন্দিতে তিনি লিখেছেন, ‘স্বামী রামকৃষ্ণ পরমহংসজির জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তিনি যেভাবে আধ্যাত্মিকতা এবং আধ্যাত্মিক অনুশীলনকে জীবনীশক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, তা প্রতিটি যুগে মানবতার কল্যাণে অব্যাহত থাকবে। তাঁর সৎ চিন্তাভাবনা এবং বার্তা সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’ রামকৃষ্ণদেবের নামের সঙ্গে প্রধানমন্ত্রী ‘স্বামী’ সম্বোধন যুক্ত করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর রেশ ধরে মনে করিয়ে দিয়েছেন, রামকৃষ্ণদেব সকলের কাছে ঠাকুর হিসেবে পূজিত হন। ‘স্বামী’ শব্দটি কোনোভাবে ব্যবহার করা যায় না। কেন তা সঠিক নয়, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে তা সবিস্তার ব্যাখ্যাও করেছেন তিনি। পোস্টের একেবাবে শেষে বাংলার মনীষীদের মনগড়া নতুন উপসর্গ এবং প্রত্যয় যোগ না করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
সম্পর্কিত সংবাদ