Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

১৮ বছর পর

১৮ বছর পর পর্দায় জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। সৌজন্যে ‘হাইওয়ান’।

১৮ বছর পর
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

১৮ বছর পর পর্দায় জুটি বাঁধছেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। সৌজন্যে ‘হাইওয়ান’। ২০০৮ সালে ‘তাশান’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দুই তারকাকে। ফের জুটি বাঁধছেন তাঁরা। এবার পরিচালনার দায়িত্বে থাকছেন পরিচালক প্রিয়দর্শন। সদ্য থ্রিলার ঘরানার এই ছবির শ্যুটিং শুরু হয়েছে কোচিতে। এছাড়াও উটি ও মুম্বইতেও শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শুরুর খবর শেয়ার করেছেন অক্ষয়। শোনা যাচ্ছে, ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী তারকা মোহনলালও। পরিচালক নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে প্রিয়দর্শনের পরিচালনায় মালয়ালম সিনেমা ‘ওপাম’-এ দেখা গিয়েছিল মোহনলালকে। এরপর ‘হেরা ফেরি ৩’ পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছেন, এই ছবির পর ইন্ডাস্ট্রি থেকে অবসর নেবেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ