Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার ছবি তুলে রাখার পরামর্শ

বাড়ি ভাড়া দেওয়ার সময় শুধু আধার কার্ড নয়, ভাড়াটিয়ার বর্তমান সময়ের ছবি তুলে রাখার জন্য বাড়ির মালিকদের বলল পুলিশ।

ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার ছবি তুলে রাখার পরামর্শ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বাড়ি ভাড়া দেওয়ার সময় শুধু আধার কার্ড নয়, ভাড়াটিয়ার বর্তমান সময়ের ছবি তুলে রাখার জন্য বাড়ির মালিকদের বলল পুলিশ। বুধবার রয়াল পার্কে সাইবার প্রতারণা চক্রের আটজনকে গ্রেফতার করেছিল বারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার বিভাগ। রবিবার পুলিশ সেই রয়াল পার্কের বাসিন্দাদের নিয়ে একটি বৈঠক করে। রয়াল পার্ক কালচারাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বৈঠকে পুলিশের সাইবার বিশেষজ্ঞ অনিরুদ্ধ দাস বুঝিয়ে বলেন যে, বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কাকে ভাড়া দিচ্ছেন, তাঁর সম্পর্কে খোঁজখবর করুন। তাঁর আধার কার্ডের ফটোকপি জমা নেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ের ছবি তুলে রাখুন। আধার কার্ডের পুরনো ছবির সঙ্গে বর্তমান সময়ের ছবির অনেক সময় মিল থাকে না। তাই সমস্যা দেখা দেয়। তাছাড়া যত সম্ভব সিসি ক্যামেরা যাতে বসানো যায়, সে ব্যাপারে বাসিন্দাদের অনুরোধ করেন তিনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ