Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

আদানি রিপোর্ট নিয়ে অনড় হিন্ডেনবার্গ-কর্তা

আদানি রিপোর্ট নিয়ে অনড় হিন্ডেনবার্গ-কর্তা
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: জালিয়াতি ও কারচুপির অভিযোগে একের পর কোম্পানিকে নাস্তানাবুদ করেছে হিন্ডেনবার্গ রিসার্চ। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে ভারতে তোলপাড় ফেলে দিয়েছিল এই মার্কিন শর্ট সেলার সংস্থা। সম্প্রতি এই সংস্থায় ঝাঁপ পড়েছে। হিন্ডেনবার্গের কর্ণধার নাথন আন্ডারসন কিছুদিন আগে তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। একাধিক রিপোর্টের মতো সংস্থার এই আচমকা পাততাড়ি গোটানোর সিদ্ধান্ত নিয়েও জল্পনা কম কিছু হয়নি। এবার আন্ডারসন জানালেন, তাঁর এই সিদ্ধান্তের পিছনে কোনও আইনি বা অন্য কিছু চাপ নেই। কাজের চাপেই কোম্পানি বন্ধের পথ বেছে নিয়েছেন তিনি। একইসঙ্গে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তোলা অভিযোগে তাঁরা অনড় বলেও জানিয়েছেন আন্ডারসন। 
Advertisement
মার্কিন ধনকুবের জর্জ সোরোস ও ওসিসিআরপির সঙ্গে মিলে হিন্ডেনবার্গ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে শাসক মহলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। যদিও এধরনের অভিযোগকে বস্তাপচা বলে দাবি করেছেন আন্ডারসন। সংবাদসংস্থাকে তিনি বলেছেন, এই সব বোকা বোকা ষড়যন্ত্রের অভিযোগে তাঁরা কোনওদিন হাওয়া জোগাতে চাননি। তাই এব্যাপারে কোনও মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।  এর প্রশ্নের 
উত্তরে আন্ডারসন জানিয়েছেন, হিন্ডেনবার্গ একটা ব্র্যান্ড। সেজন্যই তিনি কোম্পানি অন্য কারও হাতে তুলে দেওয়ার পথে হাঁটেননি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ