Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টিটাগড় পুরসভায় প্রশাসক

রাজ্যে পালাবদলের পর টিটাগড় পুরসভায় কার্যত অচলঅবস্থা সৃষ্টি হয়েছিল। একাধিক কাউন্সিলার পদত্যাগ করেছিলেন।

টিটাগড় পুরসভায় প্রশাসক
  • ১০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: রাজ্যে পালাবদলের পর টিটাগড় পুরসভায় কার্যত অচলঅবস্থা সৃষ্টি হয়েছিল। একাধিক কাউন্সিলার পদত্যাগ করেছিলেন। পুর পরিষেবা বিঘ্নিত হয়। তাই রাজ্য পুরদপ্তর বারাকপুরের মহকুমা শাসক সূর্যভান আচ্ছেলালকে ওই পুরসভার প্রশাসক নিয়োগ করল। সরকারি নির্দেশিকা প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি পুরসভায় গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন। এগজিকিউটিভ অফিসার, ফিন্যান্স অফিসার সহ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

Advertisement

তাঁর সঙ্গে পুরসভায় বৈঠক করতে আসেন বারাকপুরের নবনির্বাচিত বিধায়ক কৌস্তুভ বাগচী। সঙ্গে ছিলেন স্থানীয় যুবনেতা বিশাল জয়সওয়াল। তাঁদের মধ্যে এই পুরসভা এলাকার নাগরিক পরিষেবা এবং সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মচারীদের বেতন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে, তাও মহকুমা শাসক দেখবেন বলে জানিয়েছেন। বারাকপুরের বিধায়ক বলেন, এই পুরসভায় কোনো কাজ হচ্ছিল না। এসডিও প্রশাসক হয়েছেন। তার সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। কাজের গতি বাড়বে আশা করছি। তবে তৃণমূল পুরবোর্ডের সমস্ত কাজকর্ম খতিয়ে দেখা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ