Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নন্দীগ্রামে চলল বুলডোজার

বুলডোজার দিয়ে নন্দীগ্রাম জেলা হাসপাতাল চত্বরে গজিয়ে ওঠা বেআইনি দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন।

নন্দীগ্রামে চলল বুলডোজার
  • ৩০ মে, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: এবার বুলডোজার চলল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামে। শনিবার বুলডোজার দিয়ে নন্দীগ্রাম জেলা হাসপাতাল চত্বরে গজিয়ে ওঠা বেআইনি দোকানপাট গুঁড়িয়ে দিল প্রশাসন।

Advertisement

জানা গিয়েছে,  সরকারি জায়গার উপরে মোট ২৭টি দোকানঘর ছিল। এর ফলে হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিবারের লোকজনকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল বলে অভিযোগ দীর্ঘদিনের। যে কারণে সেসব সরানোর জন্য সাত দিনের নোটিশ দিয়েছিল নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতি। দোকনদাররা নিজেরা না সরালে ইদের পর অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ। শনিবার সকাল  জেলা হাসপাতাল চত্বরে নামল বুলডোজার। কড়া পুলিশি ঘেরাটোপে হাসপাতাল চত্বরে থাকা বিভিন্ন দোকানঘর ভেঙে কাঠামো সরিয়ে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ