Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আদালত থেকে পলাতক আসামি

আদালত থেকে পলাতক আসামি
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: গোয়ালপোখরে পুলিসের ভ্যান থেকে নেমে আসামি পালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবারে শিলিগুড়ি আদালত থেকে পালিয়ে গেল এক অভিযুক্ত। শনিবার শিলিগুড়ি আদালতের লকআপে ঢোকার আগেই পুলিসের অসাবধানতার কারণে সকলের চোখের সামনে দিয়ে পালিয়ে গেল ওই আসামি। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিকাশ কারকি। তার বাড়ি নেপালে। খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিস শুক্রবার এলাকায় মদ্যপ অবস্থায় গণ্ডগোল পাকানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল। এদিন তাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছিল। পুলিস ভ্যান থেকে নীচে নামিয়ে লকআপের দিকে নিয়ে যাওয়ার সময়ে আদালতের সিঁড়ির দিক থেকে রীতিমতো হেঁটে পালিয়ে যায় সে। সবথেকে বিস্ময়কর বিষয় হল, পুলিসের উপস্থিতিতে এমন ঘটনা ঘটলেও, কেউ কিছুই টের পায়নি। এমনকী ঘটনার কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও, আদালতে থাকা পুলিসও বিষয়টি বুঝতে পারেনি। অভিযুক্তের সংখ্যা কম থাকলেও, কেউ যে পালিয়ে যেতে পারে তা বুঝে উঠতে পারেননি পুলিস কর্মীরা। কিন্তু একটি বাড়তি চালান দেখার পরই পুলিস কর্মীদের টনক নড়ে। এরপর খোঁজাখুঁজি করাতে বিষয়টি সামনে আসে। ঘটনায় পুলিসের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। 
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখছি।  কে বা কারা এই ঘটনার জন্য দায়ী তা দেখা হচ্ছে।
এদিন দুপুরে প্রিজন ভ্যানে করে মোট আট জন অভিযুক্তকে আদালতে নিয়ে আসা হয়েছিল। সাত জন অভিযুক্তকে আদালতের লকআপে ঢোকানো হয়। পুলিস কর্মীরা দেখতে পান আটটি চালান আছে, যদিও অভিযুক্তের সংখ্যা সাত। ভুলবশত এমন অতিরিক্ত চালান এসেছে বলে প্রথমে বিষয়টিকে উড়িয়ে দেন তাঁরা। তবে এরপর একে একে দার্জিলিং জেলা পুলিস ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের আধিকারিকদের কাছে বিষয়টি গোলমাল বলে মনে হয়। এরপরেই এসিপি পূর্ব টি রবীন, এসিপি ত্রিদিব সরকার, এসডিপিও নেহা জৈন সহ একাধিক পুলিস আধিকারিকেরা আদালতে পৌঁছন। খোঁজখবর শুরু করা হয়। তাঁরা সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে অন্যান্য অভিযুক্তের সঙ্গে প্রিজন ভ্যান থেকে নেমে যাচ্ছিল অভিযুক্ত। আচমকা ভিড়ের সুযোগ নিয়ে লোহার সিঁড়ির পাশ দিয়ে চলে যায় বিকাশ। এরপর আদালতের অন্যপ্রান্ত দিয়ে পালিয়ে যায় সে। পিছনেই দু’জন পুলিস কর্মী থাকলেও, তাঁরা কেন টের পেলেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ