Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আদালত চত্বর থেকে ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টার অভিযোগ

আদালতে হাজিরা দিতে আসা ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। সোমবার ঘটনাটি ঘটে কৃষ্ণনগর আদালতে। মঙ্গলবার শান্তিপুরের সঞ্জয় থাণ্ডার নামে ওই ব্যক্তির তরফ থেকে এনিয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়।

আদালত চত্বর থেকে ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টার অভিযোগ
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: আদালতে হাজিরা দিতে আসা ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। সোমবার ঘটনাটি ঘটে কৃষ্ণনগর আদালতে। মঙ্গলবার শান্তিপুরের সঞ্জয় থাণ্ডার নামে ওই ব্যক্তির তরফ থেকে এনিয়ে আদালতে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে তিনি জানান, সোমবার দুপুরে তিনি আদালতে হাজিরা দিতে এসেছিলেন। সেই সময় কোতোয়ালি থানার কয়েকজন সিভিক আদালত চত্বরেই তাঁকে টানতে টানতে নিয়ে যেতে চায়। তখন তিনি চিৎকার শুরু করলে আশেপাশের উকিলরা সিভিকদের ঘিরে ধরে। যা নিয়ে তিনি আদালতে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমি হাজিরা দিতে এসেছিলাম। কিন্তু ওরা আমাকে টানাটানি করতে থাকে। আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল। উকিলবাবুরা তখন আমাকে বাঁচান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ