Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আদালতে আরাধ্যা

আদালতে আরাধ্যা
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের কন্যা আরাধ্যাকে নিয়ে ভুয়ো খবর প্রকাশ করা হয়েছিল একাধিক ওয়েবসাইটে। সেগুলির বিরুদ্ধে আগেই ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে আবেদন করেছিলেন অভিষেক। সেই সময় দিল্লি হাইকোর্ট গুগল ও অন্যান্য বিনোদনভিত্তিক ওয়েবসাইটকে নির্দেশ দেয় সেই খবর মুছে দিতে হবে। তবে বেশ কয়েকটি ওয়েবসাইট এখনও সেই খবর সরায়নি বলে অভিযোগ। এবার সেগুলির বিরুদ্ধে নতুন করে হাইকোর্টে আবেদন জানাল আরাধ্যা। জানা গিয়েছে, সোমবার দিল্লির উচ্চ আদালত গুগলকে একটি নোটিস দিয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে ইউটিউবে একাধিক ভিডিও ছড়িয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, আরাধ্যা নাকি গুরুতর অসুস্থ। যদিও সে খবর ভুয়ো বলেই দাবি করেছিলেন অমিতাভ বচ্চনের পরিবারের সদস্যরা। সেই খবর সরানোর আবেদন জানিয়েছিলেন তাঁরা। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ