• ফের মিউজিক্যাল ড্রামায় কাজ করতে চলেছেন অভিনেতা আদিত্য রয় কাপুর। মিলাপ মিলন জাভেরি পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার। ইতিমধ্যে ঘোষণা হয়েছে এই সিনেমার। জানা গিয়েছে, এই মিউজিক্যাল লাভ স্টোরিতে থাকবে অ্যাকশন আর আবেগের মিশ্রণ দেখবেন দর্শক। জানা গিয়েছে, তাঁর চরিত্রে একাধিক স্তর থাকবে। ইতিমধ্যে চিত্রনট্যের লেখা শেষ হয়েছে। চলছে প্রি প্রোডাকশন পর্বের কাজ। আদিত্যর বিপরীতে কে থাকছেন, তা স্পষ্ট নয়। চলতি বছরের শেষ থেকে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।



