Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অতিরিক্ত শূন্যপদে নিয়োগের মামলা: সিঙ্গেল বেঞ্চের রায়ে আপাতত কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট

বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন

অতিরিক্ত শূন্যপদে নিয়োগের মামলা: সিঙ্গেল বেঞ্চের রায়ে আপাতত কোনও হস্তক্ষেপ করল না হাইকোর্ট
  • ২০ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে নিয়োগের মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়ে আপাতত কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন। সেই নির্দেশই বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ।

Advertisement

আজ, মঙ্গলবার বিচারপতি সেন এবং বিচারপতি দাসের ডিভিশন বেঞ্চ জানায়, এখনই সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ নয়। বিচারপতি সেনের পর্যবেক্ষণ, সুপার নিউমেরারি পদ নিয়ে মামলা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। এই অবস্থায় অন্তর্বর্তী নির্দেশে হস্তক্ষেপ করলে নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে। আগামী ১৮ জুন এই বিষয়টি নিয়ে মামলা শুনবে সিঙ্গল বেঞ্চ। যদি সেখানে দেখা যায় ওই পদ তৈরি নিয়ে রাজ্যের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়, তবে নিয়োগ হলে সমস্যা দেখা দেবে তাই এখনই সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করা হচ্ছে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ