Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অতিরিক্ত তথ্য অধিকর্তা প্রয়াত

রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অতিরিক্ত তথ্য অধিকর্তা সুমিতা দে (৫৯) ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত। দপ্তরের আধিকারিকরা শোকস্তব্ধ। বিস্তারিত পড়ুন।

অতিরিক্ত তথ্য অধিকর্তা প্রয়াত
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত হলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের অতিরিক্ত তথ্য অধিকর্তা এবং বার্তা শাখার প্রাক্তন প্রধান সুমিতা দে (৫৯)। বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বহুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন সুমিতাদেবী। তিনি রাজ্য সরকারের এই দপ্তরের অধীনে বার্তা শাখায় নিযুক্ত ছিলেন দীর্ঘদিন। সেই সূত্রে সাংবাদিকদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল। এছাড়াও রাজ্য সরকারের প্রদর্শনী বিভাগের দায়িত্ব সামলেছেন সুমিতাদেবী। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দপ্তরের আধিকারিকরা। শোক প্রকাশ করেছে কলকাতা প্রেস ক্লাবও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ