Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

আদিবাসীদের নিয়ে সচেতনতা

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে সোমবার ময়ূরেশ্বর-১ বিডিও অফিসে আদিবাসীদের নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয়। সেখানে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সম্পাদক নিরুপমা দাসভৌমিক, বিডিও আবুল আলা মাবুদ আনসার, পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, বনদপ্তর ও পুলিসের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আদিবাসীদের নিয়ে সচেতনতা
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রামপুরহাট: বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষ্যে সোমবার ময়ূরেশ্বর-১ বিডিও অফিসে আদিবাসীদের নিয়ে সচেতনতা শিবির আয়োজিত হয়। সেখানে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সম্পাদক নিরুপমা দাসভৌমিক, বিডিও আবুল আলা মাবুদ আনসার, পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়, বনদপ্তর ও পুলিসের আধিকারিকরা উপস্থিত ছিলেন। নিরুপমাদেবী বলেন, আদিবাসীদের উৎসরের সময় অনেকে বগারি পাখির শিকার করেন। এটা অপরাধ। এই পাখি শিকার করলে ওয়াইল্ড লাইফ অ্যাক্টে সাতবছর পর্যন্ত জেল এবং এক লক্ষ টাকা অবধি জরিমানার বিধান রয়েছে। তাই সেই শিকার না করার বিষয়ে আদিবাসীদের সচেতন করা হয়। এদিনের শিবিরে মল্লারপুর টুরকু হাঁসদা লপসা হেমব্রম কলেজে সাঁওতালি ভাষা নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাও অংশ নিয়েছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ