Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস বেড়ে ৭ হাজার ৪০০ টাকা

সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড়ো ঘোষণা করল নবান্ন। ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাড হক বোনাস বাড়িয়ে করা হল ৭ হাজার ৪০০ টাকা।

সিভিক ভলান্টিয়ারদের অ্যাড হক বোনাস বেড়ে ৭ হাজার ৪০০ টাকা
  • ২০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড়ো ঘোষণা করল নবান্ন। ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাড হক বোনাস বাড়িয়ে করা হল ৭ হাজার ৪০০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা। অর্থাৎ, প্রতিটি ভলান্টিয়ার ৬০০ টাকা বেশি পাবেন।

Advertisement

রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ এস্টাবলিশমেন্ট শাখা থেকে এই মর্মে ২৭ ফেব্রুয়ারির জারি হওয়া বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে বৃহস্পতিবার এসওপি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্ধিত হারে বোনাস পাবেন পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ এলাকার সিভিক ভলান্টিয়াররা। পশ্চিমবঙ্গ পুলিশ এলাকায় রয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৭১৪ জন সিভিক ভলান্টিয়ার। কলকাতা এলাকায় প্রায় ৭ হাজার ৫০০। একই সুবিধা পাবেন গ্রামাঞ্চলের কয়েক হাজার ভিলেজ পুলিশ ভলান্টিয়াররাও।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের অনুমোদনের পর এই বোনাস দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এবারের বাজেটে (২০২৬-২৭ সালের অন্তর্বর্তী বাজেট) সিভিক ভলান্টিয়ারদের বেতন ১ হাজার টাকা করে বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। যার জন্য প্রায় ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্যের তরফে। এছাড়াও ‘ইউনিফর্ম স্টিচিং অ্যালায়েন্স’ দেওয়া নিয়েও চিন্তা ভাবনা আগে শুরু করেছে রাজ্য। দীর্ঘদিন ধরেই এই অ্যাড হক বোনাস বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। এবার নির্দেশিকা জারি হওয়ায়, খুশির হাওয়া সিভিক ভলান্টিয়ারদের মধ্যে।

Advertisement
সম্পর্কিত সংবাদ