Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

জামিন পেলেন রাজপাল

আদালতে ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় স্বস্তি। আগামী ১৮ মার্চ পর্যন্ত জামিন পেলেন অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মামলাকারীকে দুপুর তিনটের মধ্যে দেড় কোটি টাকা দিতে হবে রাজপালকে।

জামিন পেলেন রাজপাল
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• আদালতে ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় স্বস্তি। আগামী ১৮ মার্চ পর্যন্ত জামিন পেলেন অভিনেতা রাজপাল যাদব। দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মামলাকারীকে দুপুর তিনটের মধ্যে দেড় কোটি টাকা দিতে হবে রাজপালকে। তা দেওয়ার পরই জামিন পেলেন তিনি। শীঘ্রই তিহার জেল থেকে বেরবেন অভিনেতা। উল্লেখ্য, অভিনেতার ভাইঝির বিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি। সেই বিয়েতে যোগ দেওয়ার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন রাজপাল। যদিও প্রাথমিকভাবে কোর্ট ভর্ৎসনা করেছিল রাজপালকে। অভিনেতার আইনজীবী কোর্টে জানান, রাজপাল প্রাপ্য টাকার অনেকটা অংশ মিটিয়ে দিয়েছেন। এরপরে তাঁর আবেদন মঞ্জুর করেন বিচারক। মার্চে তাঁর অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর ফের শুনানি হবে। যদিও তার নির্ধারিত দিন জানানো হয়নি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ