• অহন পাণ্ডে ও শর্বরী ওয়াঘকে নিয়ে একটি ছবি তৈরি করতে চলেছেন পরিচালক আলি আব্বাস জাফর। এই ছবিতে খলচরিত্রে দেখা যাবে অভিনেতা ববি দেওলকে। ‘সাঁইয়ারা’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অহন। প্রথম ছবিতেই প্রচারের আলো কেড়ে নিয়েছেন তিনি। ফলে তাঁর পরের ছবি ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে দর্শক মহলে। সেই ছবিতে ববি যোগ দেওয়ায় দ্বিগুণ হয়েছে আগ্রহ।



