Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অসুস্থ অজিত

অসুস্থ অজিত
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• হাসপাতালে ভর্তি অভিনেতা অজিত কুমার। সদ্য নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করেন অজিত। মঙ্গলবার রাতে নয়াদিল্লি থেকে চেন্নাই ফিরছিলেন। তখনই পায়ে চোট পান তিনি। তবে অভিনেতার চোট গুরুতর নয়। চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বিমানবন্দরে অনুরাগীরা ঘিরে ধরেন। ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। আচমকা পায়ে চোট পান অজিত। বুধবার তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ফিজিওথেরাপি চলছে অভিনেতার। শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ