• তাঁর নাম করে মেসেজ করা হচ্ছে সোশ্যল মিডিয়ায়। এই ধরনের মেসেজ পেলে এড়িয়ে চলার বার্তা দিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। সদ্য সমাজমাধ্যমে একটি পোস্ট করে অদিতি লিখেছেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে কয়েকজন হোয়াটসঅ্যাপে নানা সুযোগ সুবিধা চাইছে। আমি ওভাবে কারও সঙ্গে যোগাযোগ করি না।’



