তেলঙ্গনা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ সাতটি পুরস্কার জিতেছে। সেখানে শৈল্পিক এই শাড়িটি পরে হাজির ছিলেন অভিনেত্রী মনামী ঘোষ। শাড়ির আঁচলে ছবির পোস্টার ডিজাইন করেছেন শিল্পী। ‘স্টাইলড বাই ব্লু’ নামের একটি ইনস্টাগ্রাম পেজকে ট্যাগ করে শাড়িটির কৃতিত্ব দিয়েছেন অভিনেত্রী।



