Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাকাউন্ট অন্যের নামে, ২৪ কোটির লেনদেনে ধৃত ব্যাংক ম্যানেজার সহ দুই

অন্যের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রায় ২৪ কোটি টাকার আর্থিক লেনদেনের ঘটনায় এবার ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করলো বনগাঁ সাইবার থানার পুলিশ

অ্যাকাউন্ট অন্যের নামে, ২৪ কোটির লেনদেনে ধৃত ব্যাংক ম্যানেজার সহ দুই
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: অন্যের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রায় ২৪ কোটি টাকার আর্থিক লেনদেনের ঘটনায় এবার ব্যাংক ম্যানেজারকে গ্রেপ্তার করলো বনগাঁ সাইবার থানার 

Advertisement

পুলিশ। ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে কলকাতা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আগেই এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ফলে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল তিন।
জানা গিয়েছে, বনগাঁ আদালতের এক ল’ক্লার্কের নথি ব্যবহার করে ব্যাংকের অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা লেনদেন করেছে অভিযুক্তরা। শুক্রবার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ। তাঁকে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করে ব্যাংকের ম্যানেজার সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযোগকারী ব্যাংকের রাজারহাট শাখায় একাধিকবার গিয়ে বিষয়টি জানার চেষ্টা করলেও ম্যানেজার কোনো সাহায্য করেননি। সূত্রের দাবি, অভিযোগকারীর প্যান ও আধার নম্বর ব্যবহার হলেও অন্যজনের ছবি ব্যবহার হয়েছে। যে ব্যাংকে গিয়ে লেনদেন করত। তাঁকেও এদিন গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ