লাদাখ সফরকালে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেতা সানি দেওল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা গিয়েছে, সানির হাত নিজের মাথায় ছুঁয়ে রেখেছেন ধর্মগুরু। আবেগপ্রবণ হয়ে তিনি লিখেছেন, ‘সম্মান ও শ্রদ্ধার এক মুহূর্ত। আমার লাদাখ সফরের মাঝে দলাই লামার সঙ্গে সাক্ষাৎ। তাঁর উপস্থিতি, জ্ঞান ও আশীর্বাদে আমার হৃদয় শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠল। এই অভিজ্ঞতা ভুলতে পারব না।’ ছেলের সঙ্গে লাদাখ গিয়ে বৌদ্ধ ধর্মগুরুর সঙ্গে এই সাক্ষাৎকে জীবনের ‘পরম প্রাপ্তি’ হিসেবে উল্লেখ করেছেন অভিনেতা।



