Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আবাস দুর্নীতি কাণ্ডে আরও  এক সরকারি কর্মী গ্রেপ্তার

আবাস দুর্নীতি কাণ্ডে আরও  এক সরকারি কর্মী গ্রেপ্তার
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বনগাঁ: আবাস তালিকায় দুর্নীতির অভিযোগে আরও এক সরকারি কর্মীকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিস। ধৃতের নাম সঞ্জয় বসু। সোমবার রাতে গোপালনগর থানার পুলিস হুগলি থেকে তাঁকে গ্রেপ্তার করে। ধৃত বনগাঁ বিডিও অফিসের চতুর্থ শ্রেণীর কর্মী। বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষের অভিযোগের ভিত্তিতে পুলিস তাঁকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে আসল প্রাপকদের পরিবর্তে অযোগ্যদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এই ঘটনায় অভিযুক্ত দু’জনকে শোকজ করা হয়। তাঁদের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পাওয়ায় গত বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। ঘটনার তদন্তে নেমে পুলিস আগেই অভিযুক্ত বিশ্বজিৎ মিত্রকে গ্রেপ্তার করেছিল। ধৃত সঞ্জয়কে মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ