Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

আবার ভারতে আসছেন মেসি

আবার ভারতে আসছেন মেসি
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৪ বছরের অপেক্ষা শেষ। ফের ভারতে আসছেন লিও মেসি। আগামী বছরের সেপ্টেম্বরে কেরলে প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্তিনা। নীল-সাদার হয়ে মেসির মাঠে নামার প্রবল সম্ভাবনা। উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবার ভারতে আসেন মেসি। আর্জেন্তিনা বনাম ভেনেজুয়েলার প্রদর্শনী ম্যাচে উপচে পড়ে যুবভারতী। ফুটবলের মক্কায় মেসির স্মৃতি আজও টাটকা। জানা গিয়েছে, আর্জেন্তিনা ফুটবল সংস্থার সঙ্গে সম্প্রতি বিশেষ চুক্তি হয়েছে কেরল সরকারের। তার ভিত্তিতেই কোচিতে  প্রদর্শনী ম্যাচের পরিকল্পনা তৈরি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ