Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কোচবিহারের নেতাদের সঙ্গে অভিষেকের বৈঠক

এক ভারতের দুই গল্পের কথা কয়েকবছর আগে শুনিয়েছিলেন কমেডিয়ান তথা অভিনেতা বীর দাস। তা নিয়ে গেরুয়া শিবিরের আগ্রাসনের মুখে পড়তে হয়েছিল তাঁকে।

কোচবিহারের নেতাদের সঙ্গে অভিষেকের বৈঠক
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক ভারতের দুই গল্পের কথা কয়েকবছর আগে শুনিয়েছিলেন কমেডিয়ান তথা অভিনেতা বীর দাস। তা নিয়ে গেরুয়া শিবিরের আগ্রাসনের মুখে পড়তে হয়েছিল তাঁকে। বীর দাসের সেই বিষয়টি মঙ্গলবার সংসদে তুলে ধরে মোদি সরকারকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে অভিষেকের বক্তব্যের ক্লিপিং সামাজিক মাধ্যমে তুলে ধরেন বীর দাস। তারপরেই বিশ্বভ্রমণের খবর অনুগামীদের জানান বীর। ওই সূত্র ধরেই বীরকে ওয়ার্ল্ড ট্যুরের শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক। একইসঙ্গে সামাজিক মাধ্যমে অভিষেক লিখেছেন, আহা! এটাই দুই ভারতের সৌন্দর্য। একটিতে, একজন কৌতুকাভিনেতাকে দুই ভারত বিভাজন সম্পর্কে কথা বলার জন্য প্রশ্ন করা হচ্ছে। অন্যটিতে, একই বিতর্কে একটি সফর ঘোষণার জন্য নিখুঁত জনসংযোগ হয়ে ওঠে। গণতন্ত্রের সত্যি রসবোধ আছে। বীর দাসের হাউসফুল শো এবং সামনের দিকের জন্য একটি দুর্দান্ত সফরের শুভেচ্ছা।

Advertisement

অন্যদিকে, সাংগঠনিক বিষয়ে কোচবিহার জেলার নেতাদের নিয়ে বুধবার বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে অভিষেকের অফিসে এদিন এসেছিলেন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং কোচবিহার পুরসভা পুরপ্রধান দিলীপ সাহা। সূত্রের খবর, কোচবিহার জেলার সাংগঠনিক অবস্থা, এসআইআর প্রক্রিয়ার কাজ, আসন্ন বিধানসভা নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। অন্যদিকে, কোচবিহার পুরসভা অতিসম্প্রতি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দিলীপ সাহা। পুর এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে। দিলীপবাবু জানিয়েছেন, নিকাশি সংস্কার, অলিগলির রাস্তা মেরামতি, হেলথ সেন্টার, সৌন্দর্যায়নসহ কোচবিহার শহরের সামগ্রিক উন্নয়ন নিয়ে কথা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ