Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘অভিষেকের দূত’ অ্যাপ চালু হাওড়ায়

সদ্য রদবদল হওয়া ব্লকের নতুন যুব সভাপতিদের নিয়ে তৈরি হল ‘অভিষেকের দূত’ নামে দুর্গাপুজো সম্পর্কিত অ্যাপ। বুধবার তৃণমূলের হাওড়া সদর কার্যালয়ে এই অ্যাপের থিম সং আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

‘অভিষেকের দূত’ অ্যাপ চালু হাওড়ায়
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সদ্য রদবদল হওয়া ব্লকের নতুন যুব সভাপতিদের নিয়ে তৈরি হল ‘অভিষেকের দূত’ নামে দুর্গাপুজো সম্পর্কিত অ্যাপ। বুধবার তৃণমূলের হাওড়া সদর কার্যালয়ে এই অ্যাপের থিম সং আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানের নেতৃত্ব দেন তৃণমূলের হাওড়া জেলা সদরের যুব সভাপতি কৈলাশ মিশ্র। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, তৃণমূল জেলা সদরের সভাপতি তথা বিধায়ক গৌতম চৌধুরী, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক কল্যাণ ঘোষ ও নন্দিতা চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। জানা গিয়েছে, ‘অভিষেকের দূত’ অ্যাপে মূলত হাওড়া সদর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আটটি বিধানসভার মোট ১৮০ জন তৃণমূল যুব কর্মীর ফোন নম্বর থাকবে। পুজোর সময় শহরের রাস্তাঘাটে কেউ কোনও ধরনের সমস্যায় পড়লে এই অ্যাপের মাধ্যমে সরাসরি তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। ভলান্টিয়ার হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তৃণমূল কর্মীরা। পাশাপাশি সমস্ত থানা ও দমকলের নম্বরও দেওয়া থাকবে এই অ্যাপে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ