Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অমিত শাহের আক্রমণের জবাব দিতে আজ মথুরাপুরে পাল্টা সভা অভিষেকের

দিন কয়েক আগেই মথুরাপুরে এক সভা থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঝাঁঝালো আক্রমণ করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

অমিত শাহের আক্রমণের জবাব দিতে আজ মথুরাপুরে পাল্টা সভা অভিষেকের
  • ৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দিন কয়েক আগেই মথুরাপুরে এক সভা থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঝাঁঝালো আক্রমণ করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তার ছয়দিনের মাথায় আজ, রবিবার পাল্টা জবাব দিতে সেই মথুরাপুরেই আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্দিরবাজার বিধানসভার গোপীনাথপুরের ওই মাঠেই তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, গত ২ মার্চ মথুরাপুরের বাপুলি বাজার সংলগ্ন ওই মাঠেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিবর্তন যাত্রার সূচনায় জনসভা করেছিলেন।

Advertisement

তৃণমূল সূত্রে খবর, অভিষেকের এই সভায় দেড় লক্ষ মানুষের সমাগমের টার্গেট নেওয়া হয়েছে। এজন্য তিনটি ১০০ মিটার করে, মোট ৩০০ মিটারের হ্যাঙ্গার করা হয়েছে। সেখান থেকেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডারের বক্তব্য শুনবেন হাজার হাজার সাধারণ মানুষ। দলের নেতাদের দাবি, বিজেপির সভায় লোক হয়নি। কিন্তু ডায়মন্ডহারবারের সাংসদের বক্তব্য শুনতে ভিড় উপচে পড়বে। মঞ্চের পাশে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। হেলিকপ্টারে করে সভাস্থলে আসবেন অভিষেক। অমিত শাহ ভোটের মুখে ঢালাও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই রবিবারের পাল্টা এই জনসভায় অভিষেক কী বার্তা দেন, তা নিয়েই এখন জোর চর্চা চলছে গোটা মথুরাপুর লোকসভা কেন্দ্র জুড়ে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ