Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপিকে ‘খোঁচা’ অভিষেকের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে তারা মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিজেপিকে ‘খোঁচা’ অভিষেকের
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে তারা মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবে। প্রচারপর্বে যে ফর্ম গেরুয়া শিবির সামনে এনেছিল, এবার সেটি তুলে ধরেই বিজেপিকে পালটা খোঁচা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সামাজিক মাধ্যমে অভিষেক লেখেন, ‘নির্বাচনের আগে বিজেপি মাতৃশক্তি ভরসা কার্ড সামনে এনেছিল। কিন্তু নির্বাচনের পর অন্নপূর্ণ যোজনায় বিজেপি সরকার এনেছে ১৩ পাতার ফর্ম।’ যা কার্যত ‘হয়রানি’ বলেই  মত অভিষেকের। নির্বাচন পরবর্তী পর্যায়ে আজ, শনিবার প্রথম কর্মসূচি করতে চলেছেন অভিষেক। বিকালে তিনি যাবেন সোনারপুর। তারপর তিনি যাবেন বেলেঘাটায়। দু’জায়গায় ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ