Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদেশ সফর সেরে শহরে অভিষেক

সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের প্রয়োজনীয়তা ও সাফল্য প্রচারে একাধিক দেশে প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারত। তাঁর অংশ ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

বিদেশ সফর সেরে শহরে অভিষেক
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের প্রয়োজনীয়তা ও সাফল্য প্রচারে একাধিক দেশে প্রতিনিধি দল পাঠিয়েছিল ভারত। তাঁর অংশ ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই সফর শেষে মঙ্গলবার কলকাতায় ফিরলেন তিনি। অভিষেক জানিয়েছেন, পাঁচটি দেশে সফরের অভিজ্ঞতা এবং তাঁর ব্যক্তিগত মতামত লিখিত আকারে বিদেশ মন্ত্রকের কাছে পাঠাবেন। এদিকে, আজ, বুধবার মন্ত্রকের তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু, সেখানে উপস্থিত থাকতে পারছেন না অভিষেক। 

Advertisement

সামনেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। সেখানে প্রচার ও সাংগঠনিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় বিদেশ মন্ত্রকের বৈঠকে তিনি থাকতে পারবেন না বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ। তবে এই সফরের যাবতীয় অভিজ্ঞতা আগামী দিনে যেমন কেন্দ্রের কাছে লিখিত আকারে পাঠাবেন, তেমনই বাংলা 
তথা দেশবাসীর কাছেও মতামত ব্যক্ত করবেন ।

Advertisement
সম্পর্কিত সংবাদ