Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অভয়া: প্রয়োজনে সঞ্জয় রাইকে জেরার অনুমতি হাইকোর্টের

আর জি কর (অভয়া) মামলায় যদি প্রয়োজন হয়, সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত সঞ্জয় এবং অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে।

অভয়া: প্রয়োজনে সঞ্জয় রাইকে জেরার অনুমতি হাইকোর্টের
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর (অভয়া) মামলায় যদি প্রয়োজন হয়, সিবিআই নতুন করে সাজাপ্রাপ্ত সঞ্জয় এবং অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে যেকোনো ব্যক্তিকে জেরা করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার এমনটাই জানাল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ। হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘সাজাপ্রাপ্ত ব্যক্তি অনেক কিছুই জানে বলে মনে হয়। ফলে যত আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি রয়েছে, তার সবকিছু সিবিআই ব্যবহার করুক এই মামলায়।’ পরিবারের তরফে ডিএনএ প্রোফাইল এবং অডিয়ো রেকর্ড আদালতে জমা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, সিবিআই এই দুটি নিয়ে তদন্ত করে তাদের রিপোর্ট দেবে। ১২ মে মামলার পরবর্তী শুনানি। বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল করেন আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ও শীর্ষেন্দু সিংহরায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ