Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের অভিনব প্রচার কৌশল

তাঁর স্ট্র্যাটেজি বরাবর সমাদৃত ইন্ডাস্ট্রিতে। তিনি আমির খান। অভিনেতার প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘এক দিন’ মুক্তির অপেক্ষায়।

আমিরের অভিনব প্রচার কৌশল
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তাঁর স্ট্র্যাটেজি বরাবর সমাদৃত ইন্ডাস্ট্রিতে। তিনি আমির খান। অভিনেতার প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘এক দিন’ মুক্তির অপেক্ষায়। অভিনয়ে আমির পুত্র জুনেইদ খান ও সাই পল্লবী। সাধারণত যে কোনো ছবির অগ্রিম বুকিং শুরু হয় দু’দিন আগে। বড় বাজেটের ছবির ক্ষেত্রে আরও কয়েকদিন আগে অগ্রিম বুকিং শুরু হয়। তবে আমির ‘এক দিন’ ছবির অগ্রিম বুকিং শুরু করেছেন মুক্তির ৩৯ দিন আগে। কেন? আমির বলেছেন, ‘আসলে এই ছবিতে বড়ো কোনো স্টার কাস্ট নেই। জুনেইদ সদ্য কেরিয়ার শুরু করছেন। সাইয়ের প্রথম হিন্দি ছবি এটি। ফলে আমি চেয়েছিলাম ছবিটি সম্পর্কে দর্শক আগেভাগে জানুন।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ