Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জিনজিরা বাজার এলাকায় এক যুবককে পিটিয়ে খুন! ধৃত ২

ফের পিটিয়ে খুনের ঘটনা। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জিনজিরা বাজার এলাকায়। ওই এলাকার বাসিন্দা বরুণ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার দুই যুবক।

জিনজিরা বাজার এলাকায় এক যুবককে পিটিয়ে খুন! ধৃত ২
  • ২২ অক্টোবর, ২০২৫ ১৮:১০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের পিটিয়ে খুনের ঘটনা। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জিনজিরা বাজার এলাকায়। ওই এলাকার বাসিন্দা বরুণ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার দুই যুবক। গতকাল, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জিনজিরা বাজার এলাকার মালিপাড়াতে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তির সঙ্গে পুরনো শত্রুতা ছিল পেশায় রাজমিস্ত্রি বরুণের।

Advertisement

গতকাল, মঙ্গলবার রাতে মালিপাড়াতে মদ্যপ অবস্থায় বরুণ একটি পুজো মণ্ডপের সামনে নাচানাচি করছিল। সেই সময়ে দুই অভিযুক্ত বাঁশ দিয়ে প্রথমে বরুণের মাথায় আঘাত করে। সঙ্গে তাঁকে কিল-চড় মারতে থাকে। বেধড়ক মারধরের চোটে অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে বরুণ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। যদিও চিকিৎসকরা বরুণকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ