Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দমদমের মাঠকলে চলন্ত অটোয় যুবতীর শ্লীলতাহানি, গ্রেপ্তার এক

দমদমে অটোতে যুবতীর শ্লীলতাহানির ঘটনায় দিলবার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। বিস্তারিত পড়ুন।

দমদমের মাঠকলে চলন্ত অটোয় যুবতীর শ্লীলতাহানি, গ্রেপ্তার এক
  • ২৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: কর্মরত যুবতি। রাতে মাঠকলের বাড়ি ফিরছিলেন। অটোয় বসা এক মাঝবয়সি ব্যক্তি তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। মঙ্গলবার রাতে দমদম থানা এলাকার এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায়। পুলিশ অভিযুক্ত দিলবার হোসেনকে গ্রেপ্তার করেছেন। বাড়ি বিরাটি এলাকায়। অন্যদিকে, দমদমের সাঁপুইপাড়ায় নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত বিলাল গাজিকে গ্রেপ্তার করেছে। 

Advertisement

যুবতীর বাড়ি মাঠকলের প্রমোদনগর। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ তিনি দমদম ক্যান্টনমেন্ট থেকে অটোয় চেপে মাঠকল আসছিলেন। পিছনের সিটের একদিকে বসেছিলেন। মাঝে বসেছিল দিলবার। অভিযোগ, অটো চালু হওয়ার পর দিলবার তার দু’দিকে বসা মহিলা সহযাত্রীদের সঙ্গে অসভ্যতা শুরু করে। বার বার বারণ করা সত্ত্বেও অভিযুক্ত আমল দিচ্ছিল না। পরে ওই যুবতী চিৎকার শুরু করেন। তখন চালক মাঠকল পাম্প হাউসের কাছে অটো দাঁড় করিয়ে দেয়। স্থানীয়রা দৌড়ে আসায় দিলবার পালানোর চেষ্টা করে। স্থানীয়রা পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 
অন্যদিকে, দমদমের সাঁপুইপাড়ায় নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে রবিবার রাতে উত্তেজনা ছড়িয়েছিল। সালিশি সভা বসিয়ে মিটমাটের চেষ্টা করার অভিযোগে পুলিশ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছিল। ধৃত জলিলকে থানার মধ্যে বিজেপি কর্মীরা বেধড়ক মারধর করেছিল। পাল্টা পুলিশের মারে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছিল। এই যৌন হেনস্তার ঘটনায় মূল অভিযুক্ত বিলাল গাজি পলাতক ছিল। মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ