নয়াদিল্লি, ৬ আগস্ট: আজ রবিবারের এই ছুটির দিনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দক্ষিণ দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল আচমকাই ভেঙে পড়ে। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারীরা।

জানা গিয়েছে, বহুতল ভবনটি আচমকাই ভেঙে পড়ায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়ায়। এরপর সেখানে দ্রুত জড়ো হয়ে যান স্থানীয়রা। দেরি না করে পুলিশে খবরে দেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং দমকলের আটটি ইঞ্জিন। পাশাপাশি রয়েছে একাধিক উদ্ধারকারী দলও। এরপর ঘটনাস্থলটি ঘিরে ফেলে পুলিশ। জোরকদমে শুরু করা হয় উদ্ধারকাজ। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকারীদের সঙ্গে হাত লাগিয়ে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালাচ্ছেন বলে জানা গিয়েছে। দমকল কর্মীরা কয়েকজনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন ইতিমধ্যেই। এখনও অনেক মানুষই আটকে রয়েছেন বলে আশঙ্কা করা যাচ্ছে।
দমকল মারফত জানা গিয়েছে, উদ্ধারকাজ চলাকালীন ধ্বংসস্তূপের মধ্যে একটি পা আটকে থাকতে দেখতে পান তাঁরা। এরপর দমকলকর্মীরা দ্রুত ধ্বংসাবশেষ সরিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ভবনটি কী কারণে ভেঙে পড়ল তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। ঘটনাস্থলে ভিড় না করার জন্য স্থানীয়দের বারবার সতর্ক করছেন পুলিশ।