Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আজি হতে শতবর্ষ পরেও

ঋত্বিক ঘটক প্রয়াত হন ১৯৭৬ সালে। সেই বছরই মুক্তি পায় তাঁর প্রথম ছবি নাগরিক। বস্তুত ঋত্বিক চর্চার শুরু তখন থেকেই

আজি হতে শতবর্ষ পরেও
  • ১৩ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

প্রিয়ব্রত দত্ত, পূর্বাশা দাস: ঋত্বিক ঘটক প্রয়াত হন ১৯৭৬ সালে। সেই বছরই মুক্তি পায় তাঁর প্রথম ছবি নাগরিক। বস্তুত ঋত্বিক চর্চার শুরু তখন থেকেই। সেই অনুসন্ধান আজও অব্যাহত। মঙ্গলবার চলচ্চিত্র উৎসবে শিশির মঞ্চে ‘ঋত্বিক বিয়ন্ড সেন্টেনারি’ শীর্ষক আলোচনায় এমনই সদর্থক ও সম্ভাবনার দিক উঠে এল স্বতঃস্ফূর্ত ভাবে। বক্তা অমরেশ চক্রবর্তী, অশোক বিশ্বনাথন, পরমব্রত চট্টোপাধ্যায়, সুপ্রিয় সেন। আলোচনায় ঋত্বিক বর্ণিত হলেন উদ্বাস্তু মানুষের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে। পঞ্চাশ ষাটের দশকের কোনও সিনেমাতেই দেশভাগের গল্প নেই। একমাত্র ঋত্বিক ছাড়া। আদপে বাঙালি কারা সেই পরিচয় উঠে আসে ঋত্বিকের ছবিতে। পাশাপাশি স্বতঃস্ফূর্ত মেধাবী অভিনেতাও ছিলেন ঋত্বিক।

Advertisement

Advertisement
সম্পর্কিত সংবাদ