Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

শাস্ত্রীয় ও ফিউশনের যুগলবন্দি

ফিউশন শাস্ত্রীয় সঙ্গীতের আসর ‘নাদ’ ফেস্টিভ্যালে  এবার চাঁদের হাট। ভারতীয় বিদ্যাভবন এবং পণ্ডিত শঙ্কর ঘোষ তবলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘নাদ’-এর তত্ত্বাবধানে ছিলেন মায়েস্ত্র বিক্রম ঘোষ।

শাস্ত্রীয় ও ফিউশনের যুগলবন্দি
  • ২৭ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

ফিউশন শাস্ত্রীয় সঙ্গীতের আসর ‘নাদ’ ফেস্টিভ্যালে  এবার চাঁদের হাট। ভারতীয় বিদ্যাভবন এবং পণ্ডিত শঙ্কর ঘোষ তবলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘নাদ’-এর তত্ত্বাবধানে ছিলেন মায়েস্ত্র বিক্রম ঘোষ। জি ডি বিড়লা সভাঘরে তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ছিল ফিউশন। প্রথম দিন ছিল ‘ফেডিং ট্র্যাডিশন অ্যান্ড এমার্জিং সাউন্ড’ এবং ‘রাগ টু সেলুলয়েড’। ইন্দ্রায়ুধ মজুমদার ইলেকট্রিক সরোদ বাজিয়ে শোনান। সঙ্গে ছিলেন অভিষেক মল্লিক। তিনি ইলেকট্রিক সেতার বাজান। দু’জনেই রাগ কিরওয়ানি বাজিয়ে মন্ত্রমুগ্ধ করে দেন দর্শককে। এরপর আইপ্যাডে রাগ কাফি বাজিয়ে তাক লাগিয়ে দেন তরুণ প্রতিভা মহেশ রাঘবন। এরপর সবাই মিলে রাগ সিন্ধু ভৈরবী শুনিয়ে অনুষ্ঠান শেষ করেন। ‘রাগ টু সেলুলয়েড’ পর্বে আর ডি বর্মন থেকে সলিল চৌধুরী সবাইকে বাঁশিতে সুরেলা করে তোলেন পণ্ডিত রনু মজুমদার। দ্বিতীয় দিনে ছিল পণ্ডিত কুশল দাসের সেতার লহরী। সঙ্গে ‘ডান্স অফ ইন্ডিয়া’ পর্বে অংশগ্রহণ করেছিলেন প্রীতি প্যাটেল, জয়া শীল ঘোষের মত প্রখ্যাত নৃত্যশিল্পীরা। শেষ দিনে ছিল পণ্ডিত তরুণ ভট্টাচার্যের সন্তুর মূর্ছনা, সঙ্গতে বিক্রম ঘোষের তবলা। শেষ অনুষ্ঠান ছিল ‘ক্লাসি-ফোক কোলাব’। রাজেশ বৈদ্যের বীণা, কল্পনা পাটোয়ারীর গায়কী, বিক্রম ঘোষের তবলা, এছাড়া বাঁশি, ঢোল এবং আরো বাদ্যযন্ত্রের সংমিশ্রণে এই পর্ব ছিল জমজমাট। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ