অপর্ণা তাঁতী: রাবীন্দ্রিক আর্ট অ্যান্ড কালচারের পরিচালনায় সম্প্রতি সায়েন্স সিটি অডিটোরিয়ামে সঙ্গীত ও নৃত্য উৎসব অনুষ্ঠিত হল। উৎসবের থিম ছিল আগমনী। কলকাতা উত্তর চারুকলা সেন্টারের সহযোগিতায় উৎসবে কলকাতা ছাড়াও নিউ জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলা থেকে তিনশোর বেশি শিল্পী অংশ নিয়েছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যগুরু পলি গুহ, মালবিকা সেন, ডঃ জয়ন্ত মুখোপাধ্যায় প্রমুখ।



