Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আলিপুর জজ কোর্টে সিলিং থেকে চাঙড় ভেঙে বিপত্তি

বৃহস্পতিবার দুপুরে আলিপুর জজ কোর্টের একটি এজলাসের ( ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক) সিলিং থেকে বেশ কিছু অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

আলিপুর জজ কোর্টে সিলিং থেকে চাঙড় ভেঙে বিপত্তি
  • ৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার দুপুরে আলিপুর জজ কোর্টের একটি এজলাসের ( ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক) সিলিং থেকে বেশ কিছু অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই সময় অবশ্য বিচারক এজলাসে ছিলেন না। অল্পের জন্য রক্ষা পান এক বেঞ্চ ক্লার্ক। মামলার নথিপত্রের ওপর খসে পড়ে সিলিংয়ের কংক্রিটের চাঁই। এছাড়াও এজলাসের মেঝেতে ছড়িয়ে পড়ে কিছু ভাঙা অংশ। খবর পেয়ে ছুটে আসেন আদালত প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আইনজীবীদের একাংশের বক্তব্য, ভরা এজলাসে মামলার শুনানি চলাকালে এমন ধরনের বিপর্যয় ঘটলে বড় ধরনের অপ্রীতিকর কোন ঘটনা ঘটে যেতে পারত। তবে অনেকেরই বক্তব্য, প্রাচীন এই আদালতে বিভিন্ন এজলাসগুলি দ্রুত সংস্কার করা দরকার। না হলে আগামী দিনে ফের এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজ শুক্রবার পূর্ত দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানা গিয়েছে।  নথিপত্রের ওপর খসে পড়েছে সিলিংয়ের কংক্রিটের চাঁই।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ