Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

এক ঝাঁক রোদ্দুর

তরুণ প্রজন্মের অভিনয়ের ছটা নিয়ে এক ঝাঁক রোদ্দুর ডানা মেলেছিল পিকনিক গার্ডেনের অবন্তিকা কমিউনিটি হলে। সম্প্রতি বোস ক্রিয়েটিভ ও পারফর্মিং আর্টসের উদ্যোগে ‘এক ঝাঁক রোদ্দুর’ শীর্ষক এক ভিন্নধর্মী নাট্য উৎসবের আয়োজন করা হয়।

এক ঝাঁক রোদ্দুর
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• তরুণ প্রজন্মের অভিনয়ের ছটা নিয়ে এক ঝাঁক রোদ্দুর ডানা মেলেছিল পিকনিক গার্ডেনের অবন্তিকা কমিউনিটি হলে। সম্প্রতি বোস ক্রিয়েটিভ ও পারফর্মিং আর্টসের উদ্যোগে ‘এক ঝাঁক রোদ্দুর’ শীর্ষক এক ভিন্নধর্মী নাট্য উৎসবের আয়োজন করা হয়। তিন দিনে প্রায় ১২টি নাটক দেখার সুযোগ পান দর্শক। উৎসবের সূচনা হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস গোস্বামী, অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়, নাট্য গবেষক ও ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক অভীক ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিত্বদের উপস্থিতিতে। এদিন বোস ক্রিয়েটিভ গুরু সম্মানও প্রদান করা হয়। প্রাপকেরা হলেন জয়ন্ত চক্রবর্তী, সিদ্ধার্থ চক্রবর্তী ও শুভজিত বন্দ্যোপাধ্যায়। আয়োজক সংস্থার উপস্থাপনায় ছিল তিনটি নাটক। ‘নাইট মিরর ১’, ‘নাইট মিরর ২’ ও ‘দ্য ডেট বিফোর ডেট’। জম্মুর লাকি গুপ্তার প্রযোজনা ছিল ‘মা মুঝে টেগোর বনা দে’ ও ‘বহুরুপিয়া’। নারকেলডাঙা স্বপ্নিলের উপস্থাপনায় মঞ্চায়ন হয় ‘অমলের চিঠি’। শেষ দিন গানে গানে সুরের জাল বোনেন চক্রপাণি দেব ও সম্প্রদায়। 

Advertisement

তাপস কাঁড়ার

Advertisement
সম্পর্কিত সংবাদ