Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

অপূর্ব নৃত্যনাট্যের উপস্থাপনা

সম্প্রতি জ্ঞানমঞ্চে আয়োজিত হল ‘উত্তরণ’ শীর্ষক এক অপূর্ব উপস্থাপনা। ‘মালশ্রী’ সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বেশ কয়েকটি নৃত্যনাট্যের সাক্ষী থাকলেন দর্শক

অপূর্ব নৃত্যনাট্যের উপস্থাপনা
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সম্প্রতি জ্ঞানমঞ্চে আয়োজিত হল ‘উত্তরণ’ শীর্ষক এক অপূর্ব উপস্থাপনা। ‘মালশ্রী’ সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বেশ কয়েকটি নৃত্যনাট্যের সাক্ষী থাকলেন দর্শক। ছিল সাবেরি ওড়িশি ডান্স স্কুলের উপস্থাপনা ‘সূর্যদেব- দ্য সান গড’, সাহানা ডান্স ট্রুপের ‘মেঘমল্লার’, আয়োজক সংস্থা মালশ্রীর ‘দেবতার গ্রাস’, কোহিনূর ডান্স অ্যাকাডেমির ‘দ্রোহী’। নন্দিনী ঘোষালের কোরিওগ্রাফিতে ‘সূর্যদেব- দ্য সান গড’-এ সমসাময়িক ভাবনা ও আদি সৃষ্টির প্রজ্ঞার এক সংমিশ্রণ উঠে এসেছে। এরপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘মেঘমল্লার’ অবলম্বনে নৃত্যনাট্যটি শুভ-অশুভের চিরন্তন দ্বন্দ্বকে তুলে ধরে মঞ্চে। এছাড়াও বাকি প্রযোজনাগুলিও অত্যন্ত মনোগ্রাহী। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ