Bartaman Logo
৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রক্ষণাবেক্ষণের কাজেরে জন্য শনিবার ও রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন

শিয়ালদা বিভাগে রক্ষণাবেক্ষণের জন্য ৬ ও ৭ জুন ট্রেন বাতিল। নিত্যযাত্রীদের জন্য সমস্যা কমাতে পরিকল্পনা নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন।

রক্ষণাবেক্ষণের কাজেরে জন্য শনিবার ও রবিবার বাতিল একগুচ্ছ ট্রেন
  • ৪ জুন, ২০২৬ ১৪:৪৬

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অত্যাবশ্যকীয় পরিকাঠামো উন্নয়ন এবং নিরাপত্তা রক্ষণাবেক্ষণের কাজের জন্য, শিয়ালদা বিভাগ ২০২৬ সালের আগামী ৬ই জুন, শনিবার এবং ৭ই জুন, রবিবার দুটি রুটে ট্রেন চলাচল এবং বিদ্যুৎ সংযোগ ব্লক করা হবে। 

Advertisement

৩ নং সেতুর পুনঃগার্ডারিংয়ের জন্য শিয়ালদহ এবং কাঁকুরগাছি রোড জংশনের মধ্যে ইউপি এবং ডিএন সাব-লাইনে ১৫ ঘণ্টার ট্রেন চলাচল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। শনিবার রাত ২২:১৫ থেকে রবিবার দুপুর ১৩:১৫ পর্যন্ত যা কার্যকর থাকবে। এছাড়াও, শনিবার সন্ধ্যা ১৯:০০ থেকে রবিবার বিকাল ১৬:০০ পর্যন্ত নারকেলডাঙ্গা কারশেড থেকে যান চলাচল বন্ধ রাখা হবে।
দ্বিতীয় ব্লকটি হলো ডিএন প্যাসেঞ্জার লাইনের বালিগঞ্জ স্টেশন সীমানায় একটি ৬ ঘণ্টার  ট্র্যাফিক ব্লক, যা ১২০বি/১২১এ নম্বর পয়েন্টের ৫২ কেজি থেকে ৬০ কেজিতে সম্পূর্ণ পয়েন্ট রূপান্তরের জন্য করা হবে আগামী শনিবার রাত ১১:১০ থেকে রবিবার ভোর ০৫:১০ পর্যন্ত ।
বিভাগীয় কর্তৃপক্ষ সপ্তাহান্তে এই মেগা ব্লকগুলির জন্য সতর্কতার সাথে পরিকল্পনা করেছে। যেহেতু রবিবার একটি ছুটি, তাই নিত্যযাত্রীদের সমস্যায় পড়ার সম্ভাবনা কম।  
এই জোড়া ব্লকের ফলে, শনিবার শিয়ালদা থেকে নৈহাটি, রাণাঘাট, বনগাঁ, শান্তিপুর, কল্যানী সিমান্ত, ডানকুনি, এবং লক্ষীকান্তপুর একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।  অন্যদিকে, রবিবার শিয়ালদা থেকে বনগাঁ, কল্যাণী সীমান্ত, নৈহাটি, হাবরা, গোবরডাঙ্গা, রানাঘাট, বারাসাত, দত্তপুকুর, ডানকুনি, ব্যারাকপুর, এবং ডায়মন্ড হারবার, সোনারপুর, বজবজ, লক্ষীকান্তপুর, রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ