Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

জ্বালানিতে ৮৫ শতাংশ ইথানল! ১৫ শতাংশ পেট্রলে চলবে গাড়ি, নয়া মিশ্রিত জ্বালানি চালুর ভাবনা কেন্দ্রের

‘ই২০’ আর নয়! এবার দেশজুড়ে ৮৫ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল (ই৮৫) চালুর পরিকল্পনা মোদি সরকারের। সূত্রের খবর, ইতিমধ্যেই এবিষয়ে একটি খসড়াও প্রস্তুত করে ফেলা হয়েছে।

জ্বালানিতে ৮৫ শতাংশ ইথানল! ১৫ শতাংশ পেট্রলে চলবে গাড়ি, নয়া মিশ্রিত জ্বালানি চালুর ভাবনা কেন্দ্রের
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  ‘ই২০’ আর নয়! এবার দেশজুড়ে ৮৫ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রল (ই৮৫) চালুর পরিকল্পনা মোদি সরকারের। সূত্রের খবর, ইতিমধ্যেই এবিষয়ে একটি খসড়াও প্রস্তুত করে ফেলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক বলেছেন, ‘কয়েকদিনের মধ্যেই খসড়া প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ই৮৫ জ্বালানি (৮৫ শতাংশ ইথানল, ১৫ শতাংশ পেট্রল) নিয়ে সরকারের মধ্যে কোনো মতানৈক্য নেই। বাজারও এই বিষয়ে সহমত। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।’ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বজুড়ে জ্বালানির সংকটের প্রভাব পড়েছে এদেশে। এই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। 

Advertisement

তবে ই৮৫ জ্বালানি (ফ্লেক্স ফুয়েল) চালু করার জন্য বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। কারণ, বর্তমানে প্রচলিত ইঞ্জিনগুলি ৮৫ শতাংশ ‘অ্যালকোহল’ সমৃদ্ধ জ্বালানি ব্যবহার করার জন্য তৈরি হয়নি। সেক্ষেত্রে ইঞ্জিনে বড়োসড়ো সমস্যা দেখা দিতে পারে। এই জ্বালানির জন্য প্রয়োজন হবে বিশেষভাবে তৈরি ফ্লেক্স-ফুয়েল ভেহিকেল (এফএফভি) ইঞ্জিন। এই এফএফভি ইঞ্জিন ই৮৫ ছাড়াও ই৬০, ই৫০ এমনকি ই২০ জ্বালানিতেও সমানভাবে চলতে পারে। পাশাপাশি ই৮৫ জ্বালানির জন্য পেট্রল পাম্প পরিকাঠামোতেও বদল আনতে হবে। আলাদা রঙের নজেল ব্যবহার করতে হবে, যাতে কোনোভাবেই মিশ্রিত পেট্রল প্রচলিত ইঞ্জিনে (ই২০ ব্যবহারের উপযোগী) দেওয়া না হয়।

সম্পর্কিত সংবাদ