Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভবানীপুর সহ ‘বদল’ ৭৩ রিটার্নিং অফিসার

মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব দিয়ে শুরু। এরপর একে একে রাজ্যের অন্তত ৪৩ শীর্ষপদস্থ আমলা ও পুলিস অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

ভবানীপুর সহ ‘বদল’ ৭৩ রিটার্নিং অফিসার
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব দিয়ে শুরু। এরপর একে একে রাজ্যের অন্তত ৪৩ শীর্ষপদস্থ আমলা ও পুলিস অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সেই ধারা অব্যাহত। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর সহ রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে (আরও) অপসারণ করল নির্বাচন কমিশন। আর বেশির ভাগই মহকুমা শাসক স্তরের আধিকারিক। 

Advertisement

রাজ্যে ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সাধারণত প্রতিটি বিধানসভা ক্ষেত্রে একজন করে রিটার্নিং অফিসার থাকেন। অর্থাৎ, রাজ্যে ‘আরও’র সংখ্যা ২৯৪। তাঁদের মধ্যে ৭৩ জনকে অপসারণ করা হল। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের কম বেশি সমস্ত জেলায় নিযুক্ত রিটার্নিং অফিসারদের সোমবার বদলির নির্দেশ জারি করেছে কমিশন। তালিকায় রয়েছে বিধাননগর, রাসবিহারী, খড়্গপুরের মতো কেন্দ্রও।

Advertisement
সম্পর্কিত সংবাদ