Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: যুগ্মভাবে সেরা অভিনেতা শাহরুখ ও বিক্রান্ত, সেরা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়

৩৩ বছরের কেরিয়ারে প্রথমবার। সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান।

৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: যুগ্মভাবে সেরা অভিনেতা শাহরুখ ও বিক্রান্ত, সেরা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়
  • ১ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

নয়াদিল্লি, ১ আগস্ট: ৩৩ বছরের কেরিয়ারে প্রথমবার। সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। তবে যুগ্মভাবে সেই জাতীয় পুরস্কারের স্বাদ কিং খানকে ভাগ করে নিতে হবে অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে। আজ, শুক্রবার ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা করা হয়। তাতে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে শাহরুখ খান। একই সঙ্গে ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন বিক্রান্ত ম্যাসি। সেরা অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন রানি মুখোপাধ্যায়(মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে)। 

Advertisement

পুরস্কারের তালিকা: 

সেরা ফিচার ফিল্ম – টুয়েলভথ ফেল

সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেত্রী – রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরল স্টোরি)

সেরা গায়িকা- শিল্পা রাও, চালেয়া তেরি ওর (জওয়ান)

সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)

সেরা পপুলার সিনেমা- রকি অউর রানি কি প্রেম কাহানি

সেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- শ্যাম বাহাদুর

সেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজ

সেরা হিন্দি ছবি- কাঁঠাল: আ জ্যাকফ্রুট

সেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা গীতিকার- বালাগাম (ওরু পাল্লেতুরু)

সেরা সঙ্গীত পরিচালনা- ভাতি (তামিল)

সেরা আবহ সঙ্গীত- অ্যানিমাল

সেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (শ্যাম বাহাদুর)

সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (শ্যাম বাহাদুর)

সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)

সেরা সম্পাদনা- পোক্কালাম

সেরা সাউন্ড ডিজাইন- অ্যানিমাল

সেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)

সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়

সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরল স্টোরি

সেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)

Advertisement
সম্পর্কিত সংবাদ